অপরাধশিরোনাম

পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংসসহ ১ জন আটক

বরগুনার পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় আটক করা হয়েছে এক ব্যক্তিকে। গতকাল ৫ অক্টোবর, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা বলেশ্বর নদী থেকে তাকে আটক করা হয়।
একটি নামবিহীন ইঞ্জিনচালিত নৌকায় করে আবদুস সোবাহান (৫৬) নামের এক মাংস ব্যবসায়ী ওই ২০ মণ হরিণের মাংস ও একটি মাথা নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় নৌকাটি আটক করে কোস্টগার্ড।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল সোবাহান নামের একজনকে হরিণের মাংস ও মাথাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’
এছাড়াও এ ঘটনায় জব্দ করা ইঞ্জিনচালিত নৌকা ও আটক সোবাহানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button