জাতীয়শিরোনাম

পাটুরিয়া রুটে যানবাহনের বাড়তি চাপ:ঘাট এলাকায় যানজট

সংবাদদাতা : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশ দ্বার বলে খ্যাত স্পর্শকাতর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়া যানবাহনের দীর্ঘ লাইনে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছে যাত্রীসাধারণ। শুক্রবার দুপুরে পাটুরিয়া ঘাটে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃস্টি হয়।
বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, আসন্ন ঈদ ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারনে এরুটে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়। বহরের ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করলেও অপেক্ষামান যানবাহন পারাপারে জটিণতা সৃস্ছেটি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ রুটে আরোও তিনটি ফেরি যুক্ত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, পদ্মা-যমুনায় গত কয়েকদিন ঘরে পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে স্থাপিত ফেরি পন্টুন গুলো লো-লেভেল থেকে ওয়াটার লেভেলে স্থাপনের কাজ চলছে। এতে ফেরিতে লোড আন-লোডে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।
ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, উভয় ঘাটের প্রতিটি পন্টুন যথাযথভাবে স্থাপন হয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে তা পূণঃ স্থাপনে অতিরিক্ত লোকবল নিয়োজিত রয়েছে। এছাড়া, ঈদকে সামনে রেখে এরুটের ফেরি গুলো যান্ত্রিকক্রুটি এড়িয়ে স্বাভাবিক চলাচলের জন্য মোটিভিশনের কাজ চলছে। গতবারের ন্যায় এবারও পাটুরিয়া ঘাটে ফেরি মেরামতের জন্য ভাষমান কারখানা ‘মধুমতির’ সকল কর্মকর্তা-কর্মচারীর ঈদ ছুটি বাতিল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button