শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আবারো বাড়ছে পণ্যবাহী ট্রাকের চাপ

নিজস্ব প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়ায় নাব্যতা সংঙ্কট ও শিমুলীয়া-কাঠঁলালবাড়ী রুটে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপে গত কিছুদিন ধরে পাটুরিয়া – দৌলতদিয়া ঘাটে পারাপারে অচলবস্থার সৃষ্টি হয়। মাঝে দুই দিন চাপ কম থাকলেও মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে পন্যবাহী ট্রাকের চাপ বারতে থাকে। বিকেল পর্যন্ত ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক । এসময় পাটুরিয়া সংয়োগ মোড় থেকে আরিচা ঘাট পর্য়ন্ত ৫ কিলোমিটারসহ ঘাট এলাকায় দুই টারমিনালে ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের এজিএম খন্দকার তানভীর হোসেন জানান, শিমুলীয়া-কাঠঁলালবাড়ী রুটে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকা এবং পাটুরিয়া-দৌলতদিয়ায় নাব্যতা সংকটের কারনে গত কয়েক দিন ধরে ঘাটে পণ্যবাহী ট্রাক পারাপারে অচলবস্থা গত দুই দিন কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার বেলা বাড়ার সাথে পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারনে পাটুরিয়া ঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে । ইতমধ্যে এ নৌ-রুটে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে আরো দুইটি বড় ফেরি যুক্ত করা হয়েছে। বর্তমানে ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। নদীতে নাব্যতা সংঙ্কট কাটাতে চারটি ড্রেজার দিয়ে পলিমাটি অপসারন করে সমাধান করার চেষ্টা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button