শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারাপারে অচলবস্থা কাটেনি

নিজস্ব প্রতিনিধি : নাব্যতা সংঙ্কট ও শিমুলীয়া-কাঠঁলালবাড়ী রুটে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া – দৌলতদিয়ায় নৌরুটের অচলবস্থা কাটেনি । যাত্রীবাহী বাস ও ছোট গাড়ী রানিং অবস্থায় পার হলেও বুধবার বিকেল পর্যন্ত দুই
ঘাটে পারের অপেক্ষায় ছিল সহশ্রাধিক পণ্যবাহী ট্রাক । গত প্রায় দুই সপ্তাহ ধরে পাটুরিয়া – দৌতদিয়া ঘাটে পারাপারে এ অচলবস্থার সৃষ্টি হয়।
ঘাটের বাইরে পাটুরিয়া সংয়োগ মোড়সহ দুই ঘাটের কাছাকাছি সড়কে আটকে রাখা হচ্ছে পন্যবাহী ট্রাকগুলো । এতে করে চরম দুর্ভোগে পোহাচ্ছে ট্রাক চালক ও যাত্রীরা। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতী হবে বলে আভাস দিলেন আইডাব্লিউটিসির এক কর্মকর্তা ।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর সুত্রে জানা গেছে , পাটুরিয়া – দৌলতদিয়ায় নাব্যতা সংকট এবং শিমুলীয়া-কাঠঁলালবাড়ী নৌ-রুটে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকায় প্রায় দুই সপ্তাহ ধরে ঘাটে পণ্যবাহী ট্রাক পারাপারে অচলবস্থার সৃষ্টি হয়েছে । দুই দিন কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার থেকে আবার পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারনে পাটুরিয়া ঘাট বির্পযস্ত হয়ে পরে । শুধু পাটুরিয়া ঘাটেই চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে । এ ছাড়া দুই ঘাটের সংযোগ সড়কে কয়েক শত পন্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে । এ নৌ-রুটে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে দুইটি বড় ফেরি যুক্ত করা হলেও কোন লাভ হয়নি ।
বর্তমানে ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে ১৬ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তিনটি ফেরি বিকল হয়ে মেরামতে আছে ।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটোর এজিএম (মেরিন) আব্দুস সাত্তার জানান , পাটুরিয়া ঘাটের কাছে মেইন চ্যানেলটিতে নাব্যতা সংঙ্কট কাটাতে গত ২৮ আগষ্ট থেকে চারটি ড্রেজার দিয়ে পলিমাটি অপসারন করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে । তবে বৃহস্পতিবার থেকে মেইন চ্যানেলটি দিয়ে ফেরি চলাচল করতে পারবে বলে তিনি জানান । এ চ্যানেলটি চালু হলে আপাতত এই নৌ-রুটের অচলবস্তার উন্নতীর আভাস দেন এ কর্মকর্তা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button