জাতীয়শিরোনাম

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫০০ যানবাহন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ্ ॥ দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকা পড়েছে বাস-ট্রাক মিলিয়ে অন্তত ৫০০ যানবাহন।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ (আইসি) সামছুল আলম বলেন, ভোর থেকেই ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপ পড়তে শুরু করায় পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার হওয়া গাড়িগুলোর জট তৈরি হয়। এর মধ্যে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যাই বেশি। বাসও রয়েছে শতাধিক।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, ঘাটে পারের অপেক্ষায় ১২০ থেকে ১৫০টির মতো ছোট গাড়ি রয়েছে। তবে পর্যাপ্ত ফেরি থাকায় দ্রুত সময়ের মধ্যেই ছোট গাড়ি ও বাসগুলোকে পারাপার করা হচ্ছে।
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঈদের যাত্রী সামাল দিতে নয়টি বড়, ছয়টি মাঝারি ও তিনটি কে টাইপ ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button