জাতীয়শিরোনাম

পাটুরিয়ায় আবারও বৃদ্ধি দীর্ঘ যানজট

কয়েক যুগের পুরাতন ফেরি ও পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে পারাপারের জন্য আসা যানবাহনের চাপ আবারও বৃদ্ধি পেয়েছে।
আজ বুধবার উভয় ঘাটে পারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
দুর্ভোগ লাগবে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে যাত্রীবাহী পরিবহন পারাপার হলেও ৫/৭ ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। তাদের মধ্যে নারী-শিশুরাদুর্ভোগ পোহাচ্ছে বেশি।
ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানা গেছে, এ রুটে যানবাহন পারাপারে জন্য বর্তমানে বহরের ছোট-বড় ১৯টি ফেরি মোতায়েন রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটিতে দুটি সাময়িক বন্ধ রয়েছে। বহরের অধিকাংশ ফেরি দীর্ঘ দিনের পুরাতন হওয়ায় নদীর প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে তা পরিচালনায় সমস্যা হচ্ছে। ফলে ফেরির ট্রিপ সংখ্যা কম হচ্ছে। এতে যানবাহন পারাপারের সংখ্যাও হ্রাস পেয়েছে।
পাটুরিয়া ফেরি ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, স্বাভাবিক সময়ের চেয়ে চলতি সপ্তাহ জুড়ে এ রুটে যানবাহন সংখ্যা রেকর্ড পরিমান বেড়েছে। যা পারাপার করতে সংশ্লিষ্ট বিভাগ হিমশিম খাচ্ছে। দুর্ভোগ লাঘবে যাত্রীবাহী বাস-কোচ, মাইক্রোবাস, প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
পারের অপেক্ষায় থাকা ট্রাক-লড়ির সংখ্যা বৃদ্ধি পেয়ে উভয়পারের টার্মিনাল ভরে গিয়েছে। ফলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখায় প্রায় ১০ কিলোমিটার জটের সৃষ্টি হয়েছে।
এদিকে, ঘাটে যানজটকে পুঁজি করে স্থানীয় হোটেল ব্যবসায়ী ও ফেরির ক্যান্টিনগুলোতে পঁচা-বাশি খাবার পরিবেশনসহ উচ্চ মূল্য আদায় করা হচ্ছে। ঘাট এলাকার পাবলিক টয়লেটেগুলোতেও অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে ব্যবহারকারীদের।
এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারী বৃদ্ধি ও তৎপরতার দাবি করেছেন ভূক্তেভোগীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button