শিরোনাম

পাটকল ইজারা ও বিক্রি করার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রায়ত্ত পাটকল ইজারা দেওয়া ও বিক্রি করার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর প্রসাদ ভৌমিক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টি’র সভাপতি প্রফেসর আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, কৃষক সমিতির সাধারণ সম্পাদক সেতোয়ার হোসেন খান ও জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ও পিপিপি, লিজ বা ব্যক্তিমালিকানায় বিক্রি করা বন্ধ করতে হবে। সেইসাথে বাংলাদেশের ঐতিহ্যের ধারক হিসেবে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে চালু করার দাবি জানান বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button