উপমহাদেশশিরোনাম

পাক-ভারত সীমান্তে গোলাবর্ষণে তিনজন নিহত

সোমবার পাক-ভারত সীমান্ত এলাকায় গোলাবর্ষণে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুইজন পাকিস্তানের বেসামরিক নাগরিক এবং অপরজন ভারতীয় সেনাবিহিনীর সদস্য। রয়টার্স।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাঞ্জাব প্রদেশ ও ভারত-শাসিত কাশ্মীরের জম্মু এলাকার হারপাল, পুখলিয়ান ও চারওয়াহ শহরে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা পুরা, পার্গওয়াল ও কানাচকে গোলাবর্ষণ হয়েছে।
ভারতীয় সেনারা প্রথম গোলাবর্ষণ করে বলে দাবি করে পাকিস্তান সেনাবাহিনী। তারা জানায়, নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে এক বছরের একটি শিশুও আছে। ওই হামলায় বেসামরিক সাতজন নাগরিক আহত হয়েছে বলে জানায় পাক সেনা কর্তৃপক্ষ। ভারতের হামলার জবাব দিতেই পাকিস্তান সেনাবাহিনী গোলাবর্ষণ করে বলে জানায় তারা।
এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জানিয়েছে, কোনোরকম উস্কানি ছাড়াই পাকিস্তান সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ করেছে। ওই হামলায় বিএসএফের এক সেনা নিহত হওয়া ছাড়াও বেসামরিক পাঁচ নাগরিক আহত হয়েছে।
এই নিয়ে গত তিন দিনে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় দুজন বিএসএফ সেনা নিহত হলেন বলে জানায় বিএসএফ-এর ওই মুখপাত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button