উপমহাদেশশিরোনাম

পাকিস্তানে ভারতের আরেক ড্রোন ভূপাতিত

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, সীমান্তরেখা দিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছে ভারতের ওই গোয়েন্দা ড্রোন।
টুইটার পোস্টে বলা হয়েছে, সীমান্তে ভারতের কাঞ্জালওয়ান সেক্টর থেকে চতুর্ভুজাকৃতির ওই ড্রোনটি পাকিস্তান সীমান্তের ৭০০ মিটার ভেতরে ঢুকে পড়ে। এরপর পাকিস্তানের সেনারা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।
গত এক সপ্তাহের মধ্যে পাক সামরিক বাহিনী ভারতের দু’টি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল। গত বুধবার ভারতের একটি ড্রোন রাকচিকরি সেক্টরের ৬৫০ মিটার ভেতরে ভূপাতিত করা হয়।
এর আগেও বেশ কয়েকবার পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের কয়েকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। সীমান্তের ভেতরে এ ধরনের গোয়েন্দা ড্রোন পাঠানোর ঘটনাকে বিদ্যমান রীতিনীতি এবং আকাশ প্রতিরক্ষা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে পাকিস্তান আইএসপিআর। এক্সপ্রেস ট্রিবিউন ও পার্স টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button