খেলা

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ : ইংল্যান্ড দলে চমক

আগামী ১৪ জুলাই লর্ডস টেস্ট দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের যাত্রা শুরু করবে ইংল্যান্ড। প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ইংলিশরা। সেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পেসার রোল্যান্ড জোনস। ইনজুরির কারণে খেলতে পারছেন না বেন স্টোকস ও পেসার জেমস অ্যান্ডরসন।
চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছেন রোল্যান্ড জোনস। ২৯.০৬ গড়ে ৩০ উইকেট নিয়েছেন তিনি। এর আগের বছর ২৭.০৪ গড়ে নিয়েছিলেন ৪৮ উইকেট। ভালো খেলার ফল পেয়েছেন তিনি। দলের অন্যতম সেরা বোলার অ্যান্ডারসনের পরিবর্তে সেরা একাদশে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা রোল্যান্ড জোনসকে।
গত বছরের অ্যাশেজ সিরিজে বাদ পড়া গ্যারি ব্যালান্স দলে ফিরেছেন। অ্যালিস্টার কুকের নেতৃত্বাধীন দলটির উইকেটরক্ষক হিসেবে রয়েছেন জনি বেয়ারস্টো।
ইংল্যান্ডের দল : অ্যালিস্টার কুক (অধিনায়ক), স্টুয়ার্ট ব্রড, জ্যাক বল,জেমস ভিন্স, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলি, স্টিভেন ফিন, রোল্যান্ড-জোনস, অ্যালেক্স হেলস, জো রুট, গ্যারি ব্যালান্স ও ক্রিস ওকস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button