খেলা

পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ ড্র

ড্র হয়েছে পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। সাসেক্সের রিুদ্ধে তিন দিনের ম্যাচের শেষ দিন রোববার কোন বলই মাঠে গড়াতে পারেনি। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
হোভ কাউন্টি মাঠের এই ম্যাচে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ৭১। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ৭২ রানে পিছিয়ে থেকেও সাসেক্স ৫ উইকেটে ২৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে দুই ওপেনার ফিঞ্চ ও ওয়েলস যথাক্রমে ১০৩ ও ৯৩ রান করেন। পাকিস্তানের দুই পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মাদ ইমরান খান ২টি করে উইকেট নেন।
শেষ দিনে নিজেদের শেষবারের মত ঝালিয়ে নেয়ার সুযোগ ছিল পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে। কিন্তু বৃষ্টি তা হতে দেয়নি। এদিন কোন বলই মাঠে গড়াতে পারেনি।
এই ম্যাচে গুরুত্বপূর্ণ দুই বোলার মোহাম্মাদ আমির ও ইয়াসির শাহকে বিশ্রামে রেখেছিল পাকিস্তান। ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় সাসেক্স। মিডল অর্ডারের নৈপুণ্যে ৫ উইকেটে ৩৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন মিসবাহ উল হক। ওয়ানডে অধিনায়ক আজাহার আলীর(১৪৫) সেঞ্চুরি এবং মিসবাহ ও ইউনিস খানের হাফ সেঞ্চুরিতে এই সংগ্রহ পায় পাকিস্তান। এর আগে সমারসেটের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি পেয়েছিলেন আজাহার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button