খেলা

পাকিস্তানকে ‘সাবধান’ করলেন টাইগার কোচ

আসন্ন তিন ম্যাচ টি২০ সিরিজে পাকিস্তানের মাটিতেই স্বাগতিকদের হারাতে চান বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো। পাকিস্তান সফরকে সামনে রেখে আজ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। একমাত্র বিদেশী স্টাফ হিসেবে দলের সাথে পাকিস্তান সফরে যাবেন ডোমিঙ্গো। অনুশীলন চলাকালীন পাকিস্তান সফর নিয়ে কথা বলেন ডোমিঙ্গো। যেখান পাকিস্তানকে রীতিমত হুমকি দিয়ে রাখলেন তিনি।
পাকিস্তানের মাটিতে তাদের হারানোর ক্ষমতা তার দলের আছে বলে আত্মপ্রত্যয় ব্যক্ত করেন ডোমিঙ্গো। পাকিস্তান র‌্যাংকিং-এর এক নম্বর দল মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারা টি২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল। তারা শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে দলে ফিরিয়ে এনেছে। তারা মোহাম্মদ আমিরকে নেয়নি, কিন্তু আমরা জানি টি২০ ক্রিকেটে পাকিস্তান অনেক ভালো দল। তাই পুরো আত্মবিশ্বাস নিয়ে আমাদের সেখানে যেতে হবে। তাদের মাটিতেই আমরা তাদের হারাবো।’
বাংলাদেশ সর্বশেষ ভারত সফরে তিন টি২০ সিরিজে ভারতকে প্রথম ম্যাচে পরাজিত করেছে। যা ছিল টি২০ ফরম্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। কিন্তু শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা। কিন্তু পুরো সিরিজে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। যা দলকে আত্মবিশ্বাস দিয়েছে বলে মনে করেন ডোমিঙ্গো।
তিনি বলেন, ‘আমাদের টি২০ ক্রিকেট উন্নতি হচ্ছে। আমরা জানি, এটি আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জের। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আমরা সেটা দেখতে চাই। আমরা ভারতকে প্রায় পরাজিত করেছিলাম। সুতরাং আমরা দেখতে চাই, যদি আমরা আরও ভালো করতে পারি কিনা, এবং পাকিস্তানের মাটিতে তাদের হারাতে কি-না।’
সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনবার পাকিস্তানকে হারিয়েছে। যা থেকেও আত্মবিশ্বাসী হয়ে উঠছে বাংলাদেশ। ডোমিঙ্গো বলেন, ‘পাকিস্তান সফরে তার কোন সমস্যা নেই এবং বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।’
একই সাথে ডোমিঙ্গো জানিয়ে দিয়েছেন, টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা যারা পাকিস্তান সফর করবেন না তাদেরও মিস করবেন। তিনি বলেন, ‘আমার জন্য এটি সহজ ছিল। আমি বাংলাদেশের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। সুতরাং আমি ধারাবাহিকভাবে সব কিছু মনিটরিং করবো এবং দলের উন্নতির চেষ্টা করবো। আমি তারই অপেক্ষায় আছি। আমি কখনো পাকিস্তানে যাইনি। আমি এটিকে ভালো চ্যালেঞ্জ হিসেবে দেখছি। পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি দেখতে চাই।’
পাকিস্তান সফরে না যাওযা দলের স্টাফদের সিদ্ধান্তে প্রতি শ্রদ্ধা জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘এটি তাদের সিদ্ধান্ত। তবে খেলা চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। যতক্ষণ আমাদের খেলোয়াড়রা থাকে, এটিই মূল বিষয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button