শিরোনামশীর্ষ সংবাদ

পাঁচ বছর ডিভি পাবে না বাংলাদেশিরা

আগামী পাঁচ বছর বাংলাদেশীরা লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) পাবে না। এমনকি ভবিষ্যতে আর কখনো এই সুযোগ নাও আসতে পারে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের কোটা পূরণ হয়ে গেছে। তাই আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই। এমনকি ভবিষ্যতে আর কখনো এই সুযোগ নাও আসতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর বাংলাদেশ থেকে ৪৪ হাজার ভিসার আবেদন পড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য ২৪ হাজার আবেদন পড়েছে। আর ডিভি প্রোগ্রাম বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে বন্ধ আছে।

দূতাবাসের সংবাদ সম্মেলনে ভিসা জালিয়াত সম্পর্কে সবাইকে অবগত করতে একটি ভিডিও দেখানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ভিসার আবেদনের সময় যা সত্য, তা-ই বলুন। কোনো প্রশ্ন থাকলে দূতাবাসে যোগাযোগ করুন।’ বিদ্যমান প্রেক্ষাপটে বাংলাদেশিদের ডিভি লটারি নিয়ে প্রতারণার ফাঁদে পা না দেয়ার ব্যাপারেও সতর্ক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button