পাঁচ গায়িকাকে নিয়ে ডিজে রাহাত

অ্যাডবক্সের ব্যানারে প্রকাশিত হয়েছে পাঁচ গায়িকাকে নিয়ে ডিজে রাহাতের অ্যালবাম ‘ডিজে রাহাত উইথ স্টারস’. তারা হলেন ন্যানসি, কনা, জুলি, কোনাল ও ঐশী। এতে গান রয়েছে পাঁচটি। গানগুলোর শিরোনাম ‘বন্ধু’, ‘চাঁদের কনা’, ‘অভিমানের দেয়াল’, ‘চলো বহুদূর’ এবং ‘ভালোবাসা দাও’. সব গানের সঙ্গীত করেছেন ডিজে রাহাত। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর দিয়েছেন মীর মাসুম ও রিয়াদ হাসান।
জিপি মিউজিক এক্সক্লুসিভলি শোনা যাচ্ছে গানগুলো।
অ্যালবামটি প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, ‘এটি আমার স্পেশাল অ্যালবাম। প্রায় এক বছর ধরে অ্যালবামটি নিয়ে কাজ করেছি। টেকনো, হিপহপ এবং মেলোডি গান দিয়ে এটি সাজিয়েছি।’
মীর মাসুম বলেন, ‘আমরা চেষ্টা করেছি অ্যালবামটির মাধ্যমে শ্রোতাদের নতুন কিছু দিতে। শুনলেই সবাই সেটা বুঝতে পারবেন।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘সব জনপ্রিয় শিল্পীরা এখানে গেয়েছেন। প্রেম, বিরহ, আহ্বান এবং আনন্দের অনুভূতি নিয়ে গানগুলোর কথা লিখেছি। আমার বিশ্বাস শ্রোতারা গানগুলো গ্রহণ করবেন।’
অ্যাডবক্সের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির) বলেন, ‘এই অ্যালবামের গানগুলো খুব ভালো লেগেছে। ঈদের পর এখান থেকে তিনটি গানের ভিডিও করা হবে।’




