slider

পাঁচবিবি পৌরভবনে মুক্তিযোদ্ধ জাদুঘর ও সংরক্ষণ শালা উদ্ভোধন

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি মুক্তিযোদ্ধ জাদুঘর সংরক্ষণশালার শুভ উদ্ভোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার বিকেল ৫ টায় পাঁচবিবি পৌরসভা ভবনের ৩য় তলায় উদ্ভোধন ও পৌর ভবন চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি পৌরসভার প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ধরিত্রী বাংলাদেশ পরিষদ সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, যাদুঘর ও সংরক্ষণশালার উদ্যোগতা সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন স্বাংকৃতিক কর্মী আমিনুল হক বাবুলসহ সরকারী – বেসরকারি কর্মকর্তা ও সুধীজনরা।
পৌরসভা ভবনে অবস্থিত প্রথম মুক্তিযুদ্ধ যাদুঘর ও সংরক্ষণশালায় আগামী প্রজন্মকে জানাতে ৩১ লক্ষ টাকা ব্যায়ে এ জাদুঘর ও সংরক্ষণ শালা উদ্ভোধন হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button