আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমারা সন্ত্রাসীদের রক্ষা করতে চায়:আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন যে, পশ্চিমা সরকারগুলো তাদের দেশের বেসামরিক লোকদের নয়, বরং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বাঁচাতেই বেশি উদ্বিগ্ন। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘পশ্চিমারা সন্ত্রাসীদের রক্ষা করতে চায়।’
আসাদ বলেন, ‘আমরা যখন নানা প্রচেষ্টায় আলেপ্পো থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করি, তখনই পশ্চিমা সরকার এবং তাদের অর্থপুষ্ট সংবাদ মাধ্যমগুলো সেখানকার সাধারণ মানুষের জন্য মায়াকান্না করে। কিন্তু বিপরিত ব্যাপার ঘটে, যখন সন্ত্রাসীরা আলেপ্পোতে হামলা করে সাধারণ মানুষদের মেরে ফেলে, তখন তারা চুপ থাকে।’
তিনি আরো বলেন, ‘পালমিরায় সন্ত্রাসীরা যখন বেসামরিক লোকদের উপর হামলা করে, তাদেরকে মেরে ফেলে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়, তখন পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো কোনো কথা বলে না। তারা নীরব ভূমিকা পালন করে।’
পালমিরা পতনের জন্য আসাদ পশ্চিমা সংবাদ মাধ্যম ও তাদের দোসরদের দায় আছে বলে দাবি করেন। এ সময় তিনি আরো বলেন, ‘আলেপ্পো বিজয় নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো যে ধরনের বিবৃতি দিয়েছে, তার কোনো রকম মূল্য নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button