slider

পল্লীকবি জসীম উদদীনের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পল্লীকবি জসীম উদদীনের ৪৬তম মত্যুবার্ষিকী।
দিবসটি উপলক্ষে সোমবার (১৪ মার্চ) সকালে শহরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এ সময় কবিপুত্র ড. জামাল আনোয়ার, স্থানীয় সরকারের উপপরিচালক আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ আলোচনায় অংশ নেন।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এবং কবি প্রতিষ্ঠিত আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কবির কবরে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
কবি জসীম উদদীন ১৯৭৬ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন। ১৯০৩ সালের ১ জানুয়ারি তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তার জন্ম। বাংলার গ্রামীণ সমাজজীবন নিয়ে সাহিত্য রচনা করায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পল্লীকবি আখ্যা দেন। সেই থেকে তিনি আমাদের পল্লীকবি হিসেবে পরিচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button