
পতাকা ডেস্ক: আজ শুক্রবার বিকেলে ঢাকার পল্লবী থানার সাগুফতা-আজিজ মার্কেট সড়ক সংস্কারের দাবীতে মহানগর উত্তর এবি পার্টি উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় । মহানগর উত্তরের আহবায়ক সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক। এসময় এবি পার্টির নেতারা বলেন, জনদুর্ভোগ লাঘবে সেবা মূলক প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ফলে দিন দিন বেড়েই চলেছে নানা ধরনের সমস্যা। আমরা অবিলম্বে সাগুফতা-আজিজ মার্কেট সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।
উক্ত মানববন্ধনে মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, ইন্জিনিয়ার গাজী ছাবের আহমেদ, যুব পার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শীলা আক্তার, এবি পার্টি রুপনগর থানা আহবায়ক মুফতি মুজাহিদ, পল্লবী থানা আহবায়ক আলহাজ্ব মোঃ মনজুরুল হক সাচ্চা, মিরপুর মডেল থানার আহবায়ক শেখ মনি, সংগঠক মু. আইউব আলী, যুব পার্টির মাহমুদুল হাসান।
মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম, মাসুদুল ইসলাম মাসুদ, রংপুর জেলা সেক্রেটারি এনামুল হক, যুব নেতা মাহফুজুর রহমান ইমতু, সংগঠক হুমায়ুন কবির, নারী নেত্রী আমিনা আজীম, যুব নেত্রী ইসরাত জাহান লিজাসহ মহানগর উত্তর এবি ও যুব পার্টির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ ।




