শিরোনাম

পলাশবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় ভ্যান চালকসহ নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারীচালিত ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।আজ সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর শহরের দক্ষিন বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,উপজেলা সদরের বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্র ধলুর ছেলে ভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও একই এলাকার নিখিল চন্দ্রের ছেলে ভ্যানযাত্রী খোকন চন্দ্র (২৫)।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান,সকালে বৃষ্টির মধ্যে যাত্রীবাহী একটি রিক্সা-ভ্যান স্থানীয় জুনদহ বাজার থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে শহরের দক্ষিন বাসস্টান্ড এলাকায় রিক্সাভ্যানটির এক্সেল হটাৎ ভেঙ্গে পরলে রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান রিক্সাভ্যানের চালক কে পিছন থেকে চাপাদিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিমাই নিহত হন।এদিকে, স্থানীয়রা রিক্সাভ্যানের যাত্রী খোকনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আরও দুজন আহত হন। আহত ব্যাক্তি দুজন আঃমজিদ পূর্বে রামচন্দ্র পুর ও আলহাজ্ব আঃলতিফ বরিশাল বলে জানাগেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button