শিরোনাম

পলাশবাড়ীতে আগুনে পুড়ে বসতবাড়ীসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতিসাধন

গাইবান্ধা প্রতিনিধি : বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাতে বসতবাড়ী ভস্মীভূত হয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপির কয়ারপাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বরিশাল ইউপির কয়ারপাড়া গ্রামের জহুরউদ্দিন খানের বসতবাড়ীতে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।বিদ্যুতিক সঞ্চালন তার বেয়ে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা দ্রুত ঘরের সর্বত্র ছড়িয়ে পড়লে দুটি ঘরে থাকা নগদ অর্থ, ফ্রিজ, ধান, চাল, হাসঁ মুরগীসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়।এ খবর পেয়ে গাইবান্ধা জেলা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। জীবন-জীবিকা নির্বাহে একমাত্র সম্বল ছিল একটি বসতবাড়ী। ভুষ্মিভূত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button