ছবি ঘরবিবিধশিরোনাম

পর্যটকদের জন্য আকর্ষণীয় দেশ সুইজারল্যান্ড

বিশ্বের পর্যটকদের জন্য ইউরোপের অন্যতম ধনী দেশ সুইজারল্যান্ড বিশেষ আকর্ষণীয় একটি দেশ। আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে-রূপে ভূষিত করেছে। ইউরোপ দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড সবচেয়ে সৌন্দর্যময় দেশ।
সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ইউরোপের সব দেশকে হার মানায়। পাহাড়, পর্বত, লেক, ভ্যালি এবং এ্যালপাইন বনাঞ্চল ঘেরা এই দেশটিকে সৃষ্টিকর্তা যেন সব কিছু উজাড় করে দিয়েছেন। পাশাপাশি এ দেশে পৃথিবীর সবচেয়ে উন্নত ট্রেন, ট্রাম, বাস ও প্রাইভেট কার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। এমনকি এই দেশের প্রধান প্রধান শহর থেকে ইউরোপের অন্য দেশগুলোর সাথে যোগাযোগ ঘটিয়েছে। তিন-চার ঘণ্টার মধ্যে জুরিখ, বার্ন ওলজান শহর থেকে ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়ার যে কোনো শহরে পৌঁছানো যায়।
বের্ন শহরটি সুইজারল্যান্ডের রাজধানী। অন্যতম বিখ্যাত অন্য দু’টি শহর হলো জুরিখ এবং জেনিভা। জুরিখের দিকের লোকেরা জার্মান এবং জেনিভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে। সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজোড়া। দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক।
সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে। ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল যাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল। বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত।
সূত্র : ফোর্বস, বিজনেস ইনসাইডার ও উইকিপিডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button