বিনোদন

পর্দা নামল কানের, স্বর্ণ পাম জিতল জাপানের ‘শপলিফটার্স’

বাংলাদেশে ঘড়ির কাটা যখন রাত ১২টা অতিক্রম করেছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর কানে তখনো গুধূলীলগ্ন। শনিবার ঠিক এই সময়টায় পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসেছিল কানের সমাপনী আসর। সেখানেই জানিয়ে দেয়া হলো, এবারের স্বর্ণ পাম জয়ীর নাম। উৎসবের ৭১তম আসরের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র (স্বর্ণ পাম) জিতল এশিয়া মহাদেশের জাপানের ছবি ‘শপলিফটার্স’। জাপানের কোরি-ইদা হিরোকাজুর এই ছবিকে দেওয়া হলো বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান।
‘শপলিফটার্স’-এর একটি দৃশ্যকোরি-ইদা হিরোকাজুর হাতে স্বর্ণ পাম তুলে দেন এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। ‘শপলিফটারস’ ছবির গল্পে দেখা যায়, ওসামু ও তার ছেলে কনকনে ঠাণ্ডা থেকে বাঁচাতে ছোট্ট একটি মেয়েকে নিজেদের ঘরে আশ্রয় দেয়। ওসামুর স্ত্রীও তা মেনে নেন। যদিও সংসারে নুন আনতে পান্তা ফুরায় তাদের।
শুরুতে ৭১তম আসরের বিভিন্ন স্মরণীয় ও উল্লেযোগ্য মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত হয় মঞ্চ। বলতে শুরু করেন মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়া। সমাপনী ছবির পরিচালক টেরি গিলিয়ামকে ডাকলে তিনি আসনের ওপর দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার বিতরণীর পর মঞ্চে আসেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
বিচারকদের অন্য আটজন মঞ্চে আসার পর ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টোকে কথা বলার সুযোগ দেয়া হয়। তিনি জানান, ১৯৯৭ সালে কান উৎসব চলাকালেই হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিন তাকে ধর্ষণ করেছিলেন। আর কখনও কানে তাকে না ডাকার আহ্বান জানান তিনি।
এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সামাল ইয়েসলিয়ামোভা। কাজাখস্তানের সের্গেই দিভোর্তসেভয়ের ‘আইকা’য় দারুণ অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠলো তার হাতে। ‘আইকা’ ছবির গল্প কিরগিজ অভিবাসীকে ঘিরে। মস্কোর এক হাসপাতালে তিনি মা হন। কিন্তু সন্তান লালন-পালনের সামর্থ্য নেই তার।
কানে শনিবার সারাদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের দেখানো হয় গত ১১ দিনে প্রদর্শিত মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি ছবি। সাল দুবুসিতে সকাল সাড়ে ৮টায় পাওয়েল পাউলোকস্কির ‘কোল্ড ওয়ার’, সকাল সাড়ে ১০টায় কোরি-ইদা হিরোকাজুর ‘শপলিফটার্স’, দুপুর ১টায় ছিল স্পাইক লি’র ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’।
সাল বুনুয়েলে সকাল সাড়ে ৮টায় আসগর ফারহাদির ‘এভরিবডি নৌজ’, দুপুর সোয়া ১১টায় জিয়া ঝ্যাংকির ‘অ্যাশ ইজ পিউরেস্ট হোয়াইট’, দুপুর ২টায় রাইয়ুসুকি হামাগুচির ‘নেতেমো সেমেতেমো’, বিকাল সাড়ে ৪টায় সের্গেই দিভোর্তসেভয়ের ‘আইকা’, সন্ধ্যা পৌনে ৭টায় ডেভিড রবার্ট মিচেলের ‘আন্ডার দ্য সিলভার লেক’ ও রাত সাড়ে ৯টায় প্রদর্শিত হয় মাত্তিও গারোনের ‘ডগম্যান’।
সাল দ্যু সসানতিয়েমে সকাল সাড়ে ৮টায় কিরিল সেরেব্রেনেকিভের ‘লেতো’, সকাল ১১টায় অ্যালিস রোরওয়াচারের ‘হ্যাপি অ্যাজ লাজ্জারো’, দুপুর দেড়টায় দেখানো হয় নাদিন লাবাকির ‘কেপারনম’। সাল বোরিতে সকাল ১০টায় ক্রিস্তফ নুহের ‘সরি অ্যাঞ্জেল’ ও দুপুর ১টায় দেখানো হয় স্টেফানি ব্রিজের ‘অ্যাট ওয়ার’।
সাল বাজিনে সকাল সাড়ে ৮টায় জাফর পানাহির ‘থ্রি ফেসেস’, সকাল পৌনে ১১টায় জ্যঁ-লুক গদারের ‘দ্য ইমেজ বুক’, দুপুর পৌনে ১টায় ইয়ান গঞ্জালেজের ‘নাইফ প্লাস হার্ট’, বিকাল ৩টায় আবু বকুর শওকির ‘ইওমেদিন’, বিকাল ৫টায় লি চ্যাং-ডং পরিচালিত ‘বার্নিং’, রাত পৌনে ৮টায় নুরি বিলগে সেলানের ‘দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি’ ও রাত ১১টায় রয়েছে ইভা হুসোর ‘গার্লস অব দ্য সান’।
এক নজরে কান পুরস্কার ২০১৮
পাম দ’র : শপলিফটার্স (পরিচালক কোরি-ইদা হিরোকাজুর)
গ্র্যাঁ প্রিঁ : স্পাইক লি, ( ব্ল্যাক ক্ল্যান্সম্যান)
জুরি প্রাইজ : নাদিন লাবকি, (ক্যাপরনহাম)
স্পেশাল পাম দ’র : জ্যান-লুক গডার্ড (ইমেজ বুক)
সেরা অভিনেতা: মার্সেলো ফোনেট (ডগ ম্যান)
সেরা অভিনেত্রী : সামাল ইয়েসলিয়ামোভা (মাই লিটল ওয়ান)
সেরা পরিচালক : পায়েল পোভিকোস্কি, কোল্ড ওয়ার
সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে): এলিস রোহরওয়ার, হ্যাপি ল্যাজারো
নায়ার সাইয়ের (থ্রি ফেসেস)
ক্যামেরা দ’র : গার্ল, ডির: লুকা ধন্ট,
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : অল দিস ক্রিয়েচার্স, ডির, চার্লস উইলিয়াম, স্পেশাল মনিটর: অন দ্যা বর্ডার, ডর উই সাজান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button