দুর্নীতিশিরোনাম

পর্দা কেলেঙ্কারি: ফরিদপুর মেডিকেলের ঠিকাদারিসহ ২জন কারাগারে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল আলোচিত ‘পর্দা কেলেঙ্কারি’ সংক্রান্ত দুদকের মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে এই মামলা হয়।
হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সেলিম মিয়ার আদালতে হাজির হলে আসামিদের জামিন নামঞ্জুর করা হয়।
আসামিরা হলেন- মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ্ আল মামুন ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদকের আইনজীবী মো. মজিবর রহমান বলেন, আসামিরা হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। সেই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান।
মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী বলেন, বিধি অনুযায়ী আমরা আদালতের কাছে জামিন চেয়েছিলাম, কিন্তু হয়নি। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে গিয়ে জামিন প্রার্থনা করব।
গত ২৭ নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ‘পরস্পর যোগসাজশে অপ্রয়োজনীয় ও অবৈধভাবে প্রাক্কলন ছাড়া বেশি দামে হাসপাতালের যন্ত্রপাতি কেনার মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা করে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button