Uncategorized

পর্তুগালের কাছে হেরেছে মেসিবিহীন আর্জেন্টিনা

এ কী হলো মেসিবিহীন আর্জেন্টিনার? অলিম্পিক গেমস ফুটবলে নিজস্ব প্রথম ম্যাচে তারা ০-২ গোলে হেরেছে পর্তুগালের কাছে।
বৃহস্পতিবার রাতে রিও ডি জেনেরিও’র অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ডি গ্রুপের এই ম্যাচে তারা এই পরাজয় বরণ করে।
পর্তোর স্ট্রাইকার গোনসালো প্যাসিয়েসিয়া দ্বিতীয়ার্ধে পর্তুগালের প্রথম গোলটি করেন। বক্সের বাইরে থেকে তিনি শটটি নিয়েছিলেন।
আর আর্জেন্টিনা তাদের দ্বিতীয় গোলটি হজম করে গোলরক্ষকের ভুলে। জারোনিমো রুলি তার পায়ের ফাক গলে বলকে জালে প্রবেশ করার সুযোগ করে দেন।
দিনের অপর ম্যাচে ব্রাজিল গোলশূন্য ড্র করেছিল দক্ষিণ আফ্রিকার সাথে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button