জাতীয়শিরোনাম

পরীক্ষা করাতে এসে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেলো সাংবাদিক মিজান

 কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক নেতা  :  আরও একজন সাংবাদিক করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। তিনি হচ্ছেন দৈনিক বাংলাদেশের খবরের সি. ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এম মিজানুর রহমান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন করোনা পরীক্ষা করতে। সেখানে অপেক্ষারত অবস্থায় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ডিআরইউতে উপস্থিত সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমরা আমাদের সহযোদ্ধা মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মৃত্যুর তিন দিন আগে অসুস্থ অবস্থায় এই ভিডিও বার্তটি সামাজিক মাধ্যমে দিয়েছিলেন সাংবাদিক মিজান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button