আন্তর্জাতিক সংবাদশিরোনাম

পরিষ্কার পানির সংকটে বিশ্বের ৭৮ কোটি মানুষ

বিশ্বে বর্তমানে ৭৮ কোটি মানুষ পরিষ্কার পানি পাচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পরিষ্কার পানির সংকটের পাশাপাশি বিশ্বের আড়াইশ কোটি মানুষের জন্য উন্নত স্বাস্থ্যব্যবস্থা জরুরি বলেও সংস্থাটি সতর্ক করে দিয়েছে।
গতকাল ছিল বিশ্ব পানি দিবস। এ দিবসকে সামনে রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে। সংস্থাটির পক্ষ থেকে পানিকে দূষণমুক্ত রাখা ও এর অপচয় রোধে কিছু নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় টয়লেট বা ড্রেনে মেয়াদোত্তীর্ণ বা কোনো ওষুধ না ফেলতে বলা হয়েছে। ব্যাকটেরিয়ার বিস্তাররোধে গৃহপালিত পশুকে পরিচ্ছন্ন রাখা ও পানির অপচয় রোধে সতর্ক হওয়ার কথাও বলা হয়েছে। এছাড়া বাসাবাড়িতে ত্রুটিপূর্ণ পানির কল ঠিক করা, দীর্ঘসময় ধরে গোসল না করা, পানির পাইপ ব্যবহার না করে বালতি ব্যবহারের প্রতিও উৎসাহী করা হয়েছে নির্দেশনায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button