slider

পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্ধুসভার পরিচ্ছন্নতা অভিযান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “ভালোর সাথে আলোর পথে, প্রথম আলো বন্ধুরা” আজ মানিকগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ (বিজয় মেলা মাঠে) বিকেলে বন্ধুসভার একঝাঁক তরুণ সেচ্ছাসেবী হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানের যাত্রা শুরু করলেন।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোদনী পর্বে প্রথম আলো বন্ধুসভা মানিকগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো.চান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম এর সঞ্চালনায় কর্মসূচির উদ্ভোদন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মো.ফরিদ খান। এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা ও জেলা প্রতিনিধি মো.আব্দুল মোমিন, সংগঠনের সহসভাপতি মো.নজরুল ইসলাম। আরো অংশগ্রহণ করেন সম্পাদক মণ্ডলীর সদস্য মো.আশিকুর রহমান, জিসানুর রহমান,সুমাইয়া আফরিন, ইশরাত জাহান ঝড়না ও মো.সজিব মিয়া প্রমুখ।
উদ্ভোদনী দিনের শুরুতেই মানিকগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যায়ক্রমে বন্ধুসভার সৈনিকেরা বিভিন্ন স্কুল কলেজ খেলার মাঠসহ আমাদের চারপাশ পরিচ্ছন্নতা রাখার প্রত্যয় করেন।
উল্লেখ্য যে- আলোচনা সভায় এই মাঠেই আগামী ৮ নভেম্বর ২০২২ প্রথম আলোর ২৪ তম জন্মদিনের কর্মসূচি সফল করতে প্রয়োজনী প্রস্তুতি গ্রহণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button