sliderজাতীয়শিরোনাম

পরিবারের শহীদদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বুধবার (৪ এপ্রিল) বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদদের কবর জিয়ারত করেছেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫ আগস্ট ঘাতকদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ সদস্যকে নির্মমভাবে নিহত হন।
দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাসস’কে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তার ছোট বোন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তারা শহীদদের আত্মার শান্তি কামনা করেন।’
কায়েস জানান, শেখ হাসিনা ও শেখ রেহানা শহীদদের কবরে গোলাপের পাপড়িও ছিটিয়ে দেন।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button