জাতীয়শিরোনাম

পরিবহন চালককে মারধরের জেরে মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ

পরিবহন চালককে মারধরের জেরে মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটে সোমবার রাত বাস চলাচল বন্ধ রয়েছে। থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, সোমবার রাত থেকে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখেন। এতে মঙ্গলবার সকাল পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকায় যানজট গিয়ে ঠেকেছে গাজীপুর পর্যন্ত। টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটেও একই অবস্থা বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানান, রাতের কোনো এক সময় বাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। ওই ঘটনায় মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে সড়কের দুই লেনই অবরোধ করে রাখে শ্রমিকরা। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।
এ বিষয়ে গুলশান বিভাগের এসি (পেট্রল) আমজাদ হোসেন জানান, মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে মারামারির ঘটনায় রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button