পরমাণু বিজ্ঞানী ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ স্মরনে দোয়া মাহফিল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ স্মরনে বুধবার দুপুরে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জসীম উদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত গলিয়ারচর ওয়াজ উদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ বিল্লাল হোসেন। বক্তব্য রাখেনড. জসীম উদ্দিন আহমেদ এর সুযোগ্য তিন পুত্র ড.সাব্বির আহমেদ, ড. সাকিল ওয়াজেদ ও মোঃ সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা আব্দুর রশিদ এছাড়া বক্তব্য রাখেন আসাদুজ্জামান আহমেদ মহসিন। মিলাদ পরিচালনা করেন সহকারী মৌলভী আবু হানিফ ও মুনাজাত করেন মাদরাসা সুপার মাওলানা আব্দুর রশিদ। গৌরীপুর ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সুমন সরকার ও কবি দ্বীন ইসলাম রাজু সহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে ড. জসীম উদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।




