বিনোদন

পরকীয়াকে ‘চিটিং’ বললেন চাঙ্কি পান্ডের মেয়ে

এ বছরই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে পা রেখেছেন বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। এখন অভিনয় করছেন ‘পতি পত্নি অউর ওহ’ রিমেকে। ছবিতে ‘অপর নারীর’ ভূমিকায় দেখা যাবে এ তারকাসন্তানকে। তবে বাস্তব জীবনে বিবাহিত থাকাবস্থায় অন্য সম্পর্কে জড়ানোর ঘোর বিরোধী অনন্যা।
অনন্যার সাফ কথা, বিবাহিত সম্পর্কে থেকে অন্যের সঙ্গে জড়ানোর পুরোটাই ‘প্রতারণা ও মিথ্যাচার’।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে দেওয়া সাক্ষাৎকারে ২০ বছরের অনন্যা বিবাহতিরিক্ত সম্পর্ক নিয়ে মুখ খোলেন। বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এর ঘোর বিরোধী। আমার সঙ্গে কেউ চিটিং করলে, অবিরাম মিথ্যা বললে মেনে নিতে পারি না। তো, ব্যক্তিগতভাবে আমি পরকীয়াকে সমর্থন করি না।’
বি আর চোপড়া পরিচালিত ‘পতি পত্নি অউর ওহ’ সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৭৮ সালে, যেটি বিবাহতিরিক্ত সম্পর্ক নিয়ে। কমেডি ধাঁচের। মুক্তির তিন দশক পার হলেও আজও এ ছবির প্রাসঙ্গিকতা খুঁজে পান অনন্যা।

ইনস্টাগ্রামে অনন্যার অনুসরণকারী ৩.৮ মিলিয়ন
‘হ্যাঁ, ছবিটির ৩০ বছর পূর্তি হয়ে গেছে। কিন্তু আজও বেশ আধুনিক। ভূমি (পেড়নেকার) ও আমার খুব গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভূমিকা রয়েছে। এটা একেবারে আন্তর্জাতিক মানের ছবি, প্রত্যেকেই এর সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। মজাও পাবে,’ যোগ করেন অনন্যা।
‘পতি পত্নী অউর ওহ’ রিমেকটি পরিচালনা করছেন মুদাশ্বর আজিজ। ছবিতে কার্তিক আরিয়ানের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ভূমি পেড়নেকারকে। আর অনন্যা অভিনয় করবেন ব্যক্তিগত সচিবের ভূমিকায়, যিনি কি না তাঁদের দাম্পত্য জীবনকে দুর্বিষহ করে তুলবেন।
সম্প্রতি কার্তিক, ভূমি ও অনন্যা এ ছবির শুটিংয়ের জন্য লক্ষ্ণৌতে রয়েছেন। চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাবে এ ছবি। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button