পরকিয়ায় আসক্ত স্বামী, স্টাম্পে স্বাক্ষর রেখে স্ত্রীকে পাঠিয়েছে বাপের বাড়ি

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামে স্ত্রীকে নির্যাতনের পর তাড়িয়ে দিয়েছে যৌতুক লোভী স্বামী টুটুল মজুমদার ও তার পরিবারের সদস্যরা।
এই ঘটনায় স্ত্রী রিপা রাণী মজুমদার যৌতুক লোভী স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালত ও ব্লাস্টে মামলা করেছে। অপরদিকে স্বামী টুটুল মজুমদার ও আদালতে সেপারেশনের জন্য পাল্টা মামলা করেছেন। এদিকে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেছে রিপা রাণী।
নির্যাতিত রিপা রাণী মজুমদার ও তার মা সূশমা রাণী মজুমদার জানান, প্রায় দেড় বছর আগে স্বামী ও তার পরিবার মোটা অংকের যৌতুক না দেয়ায় স্ত্রী রিপা রাণী মজুমদার কে মারধর ও শারিরীক নির্যাতন করে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে পিত্রালয়ে পাঠিয়ে দেয়, এদিকে বিচারের আশায় রিপা রাণী দ্বারে দ্বারে ঘুরেছে ও হয়রানির স্বীকার হচ্ছেন বলে জানান ।
রিপা রাণী মজুমদার আরো অভিযোগ করেন, তার স্বামী টুটুল ঢাকায় চাকুরী করার সুবাধে স্ত্রী থাকা স্বত্বেও অন্য একটি মেয়ের সাথে অবৈধভাবে পরকিয়ায় জড়িয়ে পড়ে এবং ওই মেয়েকে বিয়ে করবে বলে তাকে হুমকি ধমকী দেয়। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে রিপাকে বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেয়। রিপা আরো অভিযোগ করেন, তার স্বামী তার কাছ থেকে খালি স্টাম্পে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং পরবর্তীতে তার নামে ওই স্টাম্পে নানান কথা লিখে কুৎসা রটায়।
জানা যায়, সূবর্ণচর উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের মৃত বলহরি মজুমদারের মেয়ে রিপা রাণী মজুমদারের সাথে গত ০৮/০৫/২০১৭ ইং তারিখে হিন্দু রীতি নীতি অনুযায়ী সেনবাগের নবীপুর গ্রামের মৃত মনরঞ্জন মজুমদার এর ছেলে টুটুল মজুমদারের বিবাহ হয়। বিয়ের কিছু দিন সংসার জীবন কাটানোর পর টুটুল মজুমদার ও তার পরিবার রিপা রাণী মজুমদারকে পিতার বাড়ী থেকে যৌতুক এনে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে।
এক পর্যায়ে রিপা রাণী মজুমদার এর পরিবার মেয়ের সুখের কথা চিন্তা করে ধাপে ধাপে ০৮ (আট) ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ প্রায় ১০ লক্ষ টাকা স্বামী টুটুল মজুমদারকে দেয়। পরবর্তীতে ঢাকায় ফ্ল্যাট নেওয়ার জন্য আরো ১০ লক্ষ টাকা দাবী করে টুটুল মজুমদার। এ টাকা দিতে অস্বীকার করায় টুটুল মজুমদার ও তার পরিবার স্ত্রী রিপা রাণী মজুমদার এর উপর শারীরিক নির্যাতন শুরু করে।
এ ব্যাপারে জানতে চাইলে টুটুল মজুমদার স্ত্রীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকুরী করি, স্ত্রী আমার নামে বিভিন্ন মামলা করেছে। আমি তার সাথে সংসার করবো না। আমি সেপারেশনের জন্য মামলা করেছি। নয়া দিগন্ত




