sliderস্থানিয়

‎পরকিয়ার কারনেই জীবন দিতে হয়েছে কাঠ ব্যবসায়ীকে;গ্রেফতার-১ ‎ ‎ ‎

মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি : ‎মির্জাপুরের বাঁশতৈল কাহারতা এলাকায় ফরহাদ মিয়া (৩০)নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় নিজ বাড়ি থেকে মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ আজমিন।

‎বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে আসামি মতিয়ারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

‎উল্লেখ্য,শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরবেলা আবুল মার্কেট বাজার এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

‎স্থানীয় ও পুলিশ জানান, সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে কাঠ ব্যবসায়ী ফরহাদ মিয়াকে। নিহত ফরহাদ মিয়া ওই এলাকার বানিজ উদ্দিনের ছেলে। সে পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

‎ফরহাদ মিয়ার ডাকচিতকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং অভিযুক্ত মতিয়ার দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিহত ফরহাদ মিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।

‎মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ আজমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করি। তিনি আরোও বলেন, পরকিয়ার কারনেই মূলত এই হত্যাকান্ড।

‎মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সালাহউদ্দিন বলেন,আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button