sliderস্থানিয়

পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ দোকানিকে জরিমানা

কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের ১ম দিনে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে ১৪ দোকানিকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি’২০২৬) দৌলতপুর উপজেলা ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আহসানুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১৪টি দোকানিকে সতর্কতামূলক ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম গণমাধ্যম কর্মীকে বলেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button