বিনোদন
পপির ২০ বছর

চিত্রনায়িকা পপি অভিনীত প্রথম চলচ্চিত্র মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’। মুক্তি পায় ১৯৯৭ সালে ১৬ মে। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন সেসময়ের তুমুল ব্যস্ত নায়ক ওমর সানী।
মনতাজুর রহমান আকবর ও ওমর সানীর সহযোগিতায় কুলি ছবিতে নিজের অভিনয় দক্ষতা পর্দায় উপস্থাপন করতে পেরেছিলেন বলে প্রথম চলচ্চিত্রেই পপি দর্শকের মন জয় করে নেন। সেই ধারাবাহিকতায় আজও পপি দর্শকের মন জয় করে চলছেন।
দেখতে দেখতে চলচ্চিত্রের পথচলায় ২০ বছর পূর্ণ করে এগিয়ে চলছেন আগামীর পথে। চলচ্চিত্র জীবনের দীর্ঘদিনের এই পথচলা প্রসঙ্গে পপি বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। সবাই যার যার অবস্থানে থেকে আমাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। দর্শকদের ভালোবাসায় ২০ বছর পার করলাম।’
ইত্তেফাক




