জাতীয়শিরোনাম

‘পদ্মা সেতুর পাশেই হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের স্থান মুন্সীগঞ্জে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের বিরোধিতার কারণে সেটি হয়নি। এখন নতুনভাবে ফিজিবিলিটি স্ট্যাডি শেষ হয়েছে, সাইট সিলেকশন চূড়ান্ত হওয়ার পথে। এটি হবে পদ্মা সেতুর ওপারে, সেতুর পাশেই।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে আমেরিকান ফেডারেশন অব সিভিল অ্যাভিয়েশন প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। তাদের অনুমতির পরই নিউইয়র্কে ফ্লাইট সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, বিমানবন্দরে সেবার ক্ষেত্রে ভিআইপি ও সাধারণ যাত্রীরা সমান সুবিধা পায়, সেদিকে নজর থাকবে আমার। বাংলাদেশ বিমান যেমন আকাশে শান্তির নীড়, তেমনই বিমানবন্দরও একটি আনন্দ কেন্দ্র হয়ে ওঠবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button