sliderস্থানিয়

পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তারা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪২) ও এই গ্রামের মোহাম্মদ মুর্তুজার ছেলে সেলিম আলী(৩৪)।

পদ্মা নদীর নারায়নপুর ইউনিয়নের শেষ প্রান্তে বাতাসা মোড় এলাকা থেকে দুপুরে শফিকুলের মরদেহ ও দূলভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকা থেকে বিকালে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিমের স্বজন মনাকষা ইউনিয়নের ইউপি সদস্য সমির আলী দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মাছ ধরতে গিয়ে তারা পদ্মায় নিখোঁজ হয়েছিলো।

তবে সীমান্তের একাধিক সূত্রের দাবি, গত বৃহস্পতিবার গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময়ই বিএসএফের ধাওয়া বা নির্যাতনেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তারা জানান পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে দ্রুত দাফনের প্রস্তুতিও নিয়েছিলো। তবে জানাজানি হওয়ায় বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button