জাতীয়শিরোনাম

পদ্মায় বসলো দশম স্প্যান

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১৩ ও ১৪ নম্বর পিলারে পদ্মা সেতুর দশম স্প্যানটি বসানো হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে মাওয়া প্রান্তে স্প্যানটি বসানো হয়। এনিয়ে পদ্মা সেতুর মোট ১ হাজার ৫০০ মিটার বা দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।
এরপর সর্বশেষ গত ২২ মার্চ পদ্মা সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর নবম স্প্যানটি বসানো হয়। এবার দশম স্প্যানটিও বসানোর মধ্য দিয়ে দেড় কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মাসেতু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button