sliderস্থানিয়

“পদোন্নতি পেয়ে যত বড় জায়গায়ই অধিষ্ঠিত হই রোগী দেখার ফি বাড়াবো না”

মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাদ্যিালয় (শেবাচিম) হাসপাতালের গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান বলেছেন, “পদোন্নতি পেলে সবারই ভালো লাগে। কাজের প্রতি আরো আগ্রহ বাড়ে। আমি পদোন্নতি পেয়ে যত বড় জায়গায়-ই অধিষ্ঠিত হই রোগী দেখার ফি বাড়াবো না। আরো বেশি আন্তরিকতার সাথে সেবা করার চেষ্টা করব।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ যোগদান করার পর থেকে এই উপজেলার মানুষের সাথে আন্তরিকভাবে মিশে গেছি। সংবর্ধনার মাধ্যমে আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন তাতে আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা ও সেবার মানসিকতা আরো বেড়ে গেল। ডাক্তার নয় মানুষের সেবক হয়ে চিকিৎসা সেবা দিয়ে যাব।”

সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ঝালকাঠির নলছিটি শহরের সেবা ক্লিনিক এন্ড ডায়াগোনস্টিক সেন্টারের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের টিএন্ডটি সড়কে নলছিটি সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাদ্যিালয় (শেবাচিম) হাসপাতালের উপ-পরিচালক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এ কে এম নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মোঃ শাহজালাল হোসেন জিহাদি।

এসময় ক্লিনিকের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ ও উপজেলা ভলান্টিয়ারস স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button