পত্নীতলায় ১১তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “বিরসার আহবান, গাও অধিকারের গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে নানা আয়োজনে ১১তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুন্ডা ভাষা, শিক্ষা, সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সোমবার উদ্বোধন হয়ে দফায় দফায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে দিয়ে আজ মঙ্গলবার বেলা ১২টায় সবিন চন্দ্র মুন্ডা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ শহীদুজ্জামার সরকার, বিশেষ অতিথি আব্দুল খালেক চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা, রেজাউল কবির চৌধুরী
মেয়র নজিপুর পৌরসভা, অনিক আসাদ লেখক ও গবেষক, মোজ্জেম হোসেন, নির্বাহী প্রধান গ্রাম বিকাশ কেন্দ্র, মোঃ বাবর আলী, পিসি ব্রতী, আজিম হায়দার, আরিফ হোসেন, সারা মারান্ডী, মোশাররফ হোসেন চৌধুরী, দিলিপ চৌহান, বুলবুল চৌধুরী, নরেন চন্দ্র পাহান প্রমুখ।
আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত্রি ১২টা পর্যন্ত চলবে বলে যানা যায়।




