পত্নীতলায় নিরাপদ সড়ক ও সিয়াম হত্যার দাবিতে মানববন্ধন

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নিরাপদ সড়ক ও সিয়াম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত নজিপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা এসে সংক্ষিপ্ত সমাবেশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার, সহকারী কমিশনার ভূমি রাশেদুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার কে স্মারকলিপি জমা দেন।
উপস্থিত ছিলে উপজেলা চেয়ারম্যান ভাইস আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মোঃ আছির উদ্দিন, সাংবাদিক গোলাম রাব্বানী, মাহমুদুন্নবী, মোঃ ইমার খান, মোঃ রবিউল ইসলাম শুভ, মোঃ মুরাদ, তাজকেরাতুল, রাইসুল ইসলাম, মহি, বিজয় ও সিয়াম এর ভাই সজিবসহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও যুব সমাজ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী সাত দিনের মধ্যে আমাদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলন দেওয়া হবে।




