slider

পত্নীতলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পত্নীতলা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। এ কর্মসূচীকে ঘিরে সকল ধরনের সহিংসতা রোধে কঠোর অবস্থানে ছিলো পুলিশ’সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার (৫ মার্চ)সকাল ১১ টায় পত্নীতলা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে একত্রিত হতে থাকে দলের নেতাকর্মীরা।
পত্নীতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও পৌর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন‍্যতম সদস‍্য খাজা নাজিবুল্লাহ চৌধুরী । এ ছাড়া বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য আবু তাহের চৌধুরী মন্টু, পৌর আহবায়ক কমিটির সদস‍্য ওবায়দুল ইসলাম নান্টু, উপজেলা মহিলাদলের অন‍্যতম সদস‍্য মৌসুমী সুলতানা সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানুষের জীবন জীবিক আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়ছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি দেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button