পটিয়া পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১

সেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া সড়ক ইয়াবা পাচারের প্রধান জোন হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে পটিয়া ১৭ ইউনিয়ন ১ পৌরসভাসহ বিভিন্ন উপজেলা ইয়াবা, কিশোর গ্যাং এর উৎপাত বৃদ্ধি পেয়েছে। এই কিশোর গ্যাং এর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনপদ। সম্প্রতি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ থানা পুলিশকে কিশোর গ্যাং মুক্ত পটিয়া গড়তে নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টা গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা ওসি রেজাউল করিম মজুমদার এর নেতৃত্বে একদল পুলিশ পটিয়া বাইপাস সড়কের কচুয়াই ইউপির কমলমুন্সি হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মাইক্রো বাসে তল্লাশি চালিয়ে চালকের নিকট ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। চালক মোহাম্মদ ছমির উদ্দিন (৩৫)। সে চকরিয়া উপজেলার হ্যাসাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাঠালীয়া পাড়ার আবদুল হামিদের পুত্র।
থানা সূত্রে জানায়ায, কক্সবাজার জেলার চকরিয়া থেকে একটি মাইক্রো বাস (চট্টমেট্টো চ ১১-৪২৩২) চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে ওসি রেজাউল করিম মজুমদার, এস আই হাবিব, সঞ্চয় কুমার, আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবা সহ চালক ছমির কে আটক করত সক্ষম হয়। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। মাইক্রো বাস জব্দ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।




