slider

পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের পটিয়া পৌরসভা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যান প্রকল্পে দিবব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে রবিবার সন্ধ্যায় বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। এ উপলক্ষে বিহার অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের তাৎপর্য্য উপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রধান অতিথি পটিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর রূপক কুমার সেন,বুদ্ধসেবক ভিক্ষু, শ্রদ্ধপ্রিয় ভিক্ষু, অধ্যাপক অভিজিত বড়–য়া মানু, অধ্যাপক ভগীরথ দাশ, শিক্ষক নেতা মাস্টার শ্যামল দে,পটিয়া হাই স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনিল কুমার বড়–য়া, শ্রমিকলীগ নেতা ইউসুফ নবী টিপু, সাংবাদিক গোলাম কাদের প্রমুখ।
প্রধান অতিথি মেয়র আইয়ুব বাবুল বলেন, মহামতি বুদ্ধে’র নিদের্শিত সাম্য, মৈত্রী, প্রজ্ঞা চর্চার মধ্যে দিয়ে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বৌদ্ধ ধর্ম হচ্ছে মানবতা ও শান্তির ধর্ম। সে আদর্শে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। দিবসের কর্মসূচির মধ্যে ছিল, বুদ্ধ পূজা, শ্রীল গ্রহণ, প্রদীপজ্জলন ও ফানুস উত্তোলনের মাধ্যমের কর্মসূচি শেষ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button