slider

পটিয়ায় সাবেক ছাএলীগ নেতার উপর হামলার প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তিঃ পটিয়ার ছনহরার রাজাকার পবিরারের বিএনপি’র চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীর নির্দেশে তার ছোটভাই মিজানুর রশীদ দৌলতী কর্তৃক সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম জুয়েল এর উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অনুষ্টিত হয়। গতকাল বিকেলে প্রবীণ আওয়ামী লীগ নেতা আমীর হোসেন (সও:) এর সভাপতিত্বে ও কাজী আল মামুনের পরিচালনায় উত্তর ছনহরা দোকানের মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবু জাফর, আওয়ামী লীগ নেতা পেয়ার মুহাম্মদ সিকদার, আবু তালেব মেম্বার, মহানগর যুবলীগ নেতা মোক্তার আহমেদ আরিফ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, লিটন বড়ুয়া, আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম শাহীন, সিদ্ধার্ত বড়ুয়া, তৌহিদুল আলম জুয়েল, সাইফুদ্দীন ভোলা, উজ্জ্বল ঘোষ, সাহাবুদ্দীন সাদি, আনোয়ার হোসেন, ছোটন আর্যাচ্য, বাদশা মিয়া, এমদাদ হোসেন, ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, শাহাবুদ্দীন সিকদার, রাশেদুল ইসলাম, মোঃ সোহেল প্রমূখ। এ সময় বক্তারা সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েলকে অন্যায়ভাবে আতর্কিত হামলা করার প্রতিবাদে তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের নিকট অবিলম্বে হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button