slider

পটিয়ায় বিসিক এর উদ্যােগে কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ

সেলিম চৌধুরী, সংবাদদাতা :বানিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিসিকের উদ্যোগে দেশব্যাপী কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ ও সুলভ মূল্যে লবণ সরবরাহ ও আধুনিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ বিষয়ে উদ্বুদ্ধ করণ কার্যক্রমের অংশ হিসাবে ৮ জুলাই বিসিক পটিয়া শিল্প নগরীর আয়োজনে ও পটিয়া লবণ মিল মালিক সমিতির সহযোগিতায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ সুলভ মূল্যে লবণ সরবরাহ ও আধুনিক পদ্ধতিতে পশুর চামড়া সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের শীর্ষস্থানয়ী শিল্প গ্রæপ এসআলম গ্রæপের পিএসটু চেয়ারম্যান আলহাজ্ব আকিজ উদ্দিন চৌধুরী। পটিয়া বিসিকের শিল্প নগরী কর্মকর্তা রমেশ চন্দ্র সানার সভাপতিত্বে অনুষ্ঠানে পটিয়া লবণ মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন,লবণ মিল মালিক সমিতির মো. হেলাল উদ্দিন, মো. ফারুক, আহমেদ কবির, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মোরশেদ আলম, মো. আরেফীন,মো. নাজিম উদ্দিন, মো, নাছির উদ্দিন, গাজী মো. তৈয়্যব, বিসিকের পরিদর্শক হাবিবুর রহমান চৌধুরী, ল্যবরেটরি ইন্চার্জ যতিশ চন্দ্র রায় প্রমূখ। পটিয়া বিসিক শিল্প নগরীর কর্মকর্তা রমেশ চন্দ্র সানা নয়াদিগন্তকে বলেন, শিল্প ও বানিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিসিকের উদ্যোগে দেশব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, তিনি জানান, এ কার্য্যক্রমের আওতায় পটিয়ায় বিনামূল্যে বিতরণ ও সুলভ মূল্যে ১২ মেট্রিকটন লবণ সরবরাহ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button