slider

পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছের আলম শেখের শিক্ষক নির্যাতন, অর্থ আত্মাসাৎ, অভিভাবকদের সাথে খারাপ আচরণের প্রতিবাদে ও তাকে অপসারণের দাবিতে অভিভাবক-শিক্ষার্থীরা গতকাল ৯ জানুয়ারি (মঙ্গলবার) মানববন্ধন কর্মসূচী পালন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর আগে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক মহলের মধ্যে নাজিম উদ্দিন, পটিয়া পৌরসভা শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, খোকন মল্লিক দাশ, মোঃ শাহজাহান, অশোক দাশ, বিপ্লব দাশ, তপন দে, ফজল করিম, জহির আহামদ, নাছিমা আকতার, বিক্রম সেন, শেলী দে, শিপ্রা দে, পারভীর আকতার, বাপ্পী দে, মিলি দেব, জেসমিন আকতার, জয়নাব বেগম, খালেদা আকতার, রুনু দে, ঝুনু ভট্টাচার্য্য, নমিতা দে, ববিতা দে প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর রুপক কুমার সেনের কাছে দেওয়া স্মরকলিপি সূত্রে জানা যায়, উক্ত প্রধান শিক্ষক নাছের আলম শেখ দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের সাথে অসদাচরণ, শারীরিক ও মানসিক নির্যাতন, কোমলমতি শিক্ষার্থীদের অপদস্ত করা, অভিভাবকদের হেয় প্রতিপন্ন করা সহ অর্থ আত্মাসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকেও অবমাননা করেছে। তার সাম্প্রদায়িক আচরণে এলাকার লোকজন ক্ষুদ্ধ। তার দৃষ্টান্ত মূলক শাস্তিসহ তাকে এলাকাবাসী অবিলম্বে অপসারণ দাবি করেছে। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন বলেন অভিভাবক মহলের পক্ষ থেকে তিনি একটি স্মারকলিপি পেয়েছেন। এ বিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার কাছে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button