পটিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১, গ্রেপ্তার-১

নিজস্ব সংবাদদাতাঃ পটিয়ায় প্রতিপক্ষের হামলায় আবদুল মন্নান (৪৫) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। এঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে একজন কে গ্রেপ্তার করেছেন। শনিবার রাত ৯ টার দিকে বাড়িতে ফেরার পথে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহত ব্যক্তির স্ত্রী প্রিয়াশি সুলতানা লাভলী বাদি হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর খবর পেয়ে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই সেকান্দর বাদশা প্রকাশ লেদা (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি একই এলাকার বাসিন্দা আবদুল মোনাফের পুত্র। আহত আবদুল মন্নান একই এলাকার বাসিন্দা মৃত আবু বক্করের পুত্র। মামলার অন্য আসামিরা হলেন, আবু তাহেরের পুত্র মোহাম্মদ হাবিব (৩২), আবদুল মোনাফের পুত্র মোহাম্মদ সৈয়দ (৫০), আবদুর রহিম (৩০) ও আবু তাহের (৬০) । ঘটনার পর থেকে অন্য আসামিরা পলাতক রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পুর্ব শক্রতা ও সামাজিক বিরোধে জেরে উভয় পক্ষের মধ্যে কয়েক বার সালিশী বৈঠক হয়। কিন্তু প্রতিপক্ষ অসহযোগিতা করায় এ বিষয়ে কোন সুরাহা হয়নি বলে অভিযোগ সুএে প্রকাশ। উক্ত বিরোধের জেরে গত শনিবার রাত ৯টার দিকে আবদুল মন্নান স্থানীয় জামে মসজিদ হইতে এশারের নামাজ শেষে বাড়িতে ফেরার পথে নয়া বাড়ি জামে মসজিদের সামনে আসামিরা অতর্কিতভাবে হামলা চালানো হয়। ওই সময় প্রধান আসামি মোহাম্মদ হাবিব কিরিচ দিয়ে ভিকটিমের ডান পাশের কান কেটে দেয় এবং অন্যরা মারধর করে পকেটে থাকা সাড়ে ৬ হাজার টাকা নিয়ে নেয়। ঘটনার পর গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল রবিবার আদালতে সোপর্দ করা হয় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




