slider

পটিয়ায় জাল ওয়ারিশসনদ সৃষ্টির অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পটিয়ায় দিন মজুর মোহাম্মদ লোকমান’কে জাল ওয়ারিশ সনদ সৃষ্টি করে বসতঘর থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৭ নভেম্বর পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দরখীল কামাল কোম্পানির বাড়িতে। এঘটনায় মরহুম আবদুস ছোবান এর পুএ মোঃ লোকমান বাদী হয়ে তার আপন চাচা আবদুল আজিজ, চাচাত ভাই মোহাম্মদ মুনছুরের বিরুদ্ধে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি (পটিয়া) ও পৌরসভার মেয়র বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায় লোকমানের দাদা রঞ্জু মিয়া স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে রেখে মারা যান। ২০০৯ সালে মুনছুরের পিতা স্থানীয় মহিলা কাউন্সিলর কাছ থেকে মিথ্যা তথ্য দিয়ে আবদু ছোবান কে বাদ দিয়ে একটি ওয়ারিশ সনদ সৃষ্টি করে বসতভিটার জায়গা নামজারী করে নেন।গত ৭ নভেম্বর মোঃ লোকমানকে বসতঘর থেকে উচ্ছেদ চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। এর পেক্তিতে লোকমান প্রতিকার চেয়ে মেয়র বরাবর ওয়ারিদ সনদ বাতিল এবং সহকারী কমিশনা ভুমি নামজারী জমাভাগ মামলা নং ৪-১১৭৬/১৬ বিরুদ্ধে আপক্তি দাখিল ও উপজেলা নির্বাহী অফিসার কাছে জাল ওয়ারিশ সনদ সৃষ্টিকারীদে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন। লোকমান কে বসতঘর উচ্ছেদ চেষ্টায় এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা দাবি জানান এলাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button