পটিয়ায় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ সদস্য আটক

পটিয়া (চট্টগ্রা) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ জন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন র্যাব)-৭। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে পটিয়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা হলেন- হোসাইন আহমদ (২২), নিহাল আব্দুল্লাহ (১৯), আল আমিন (২২) ও আল আমিন প্রকাশ পার্থ কুমার দাস (২১)। বুধবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
র্যাব জানায়, আটককৃতরা সহপাঠি, নিকটাত্মীয়, স্থানীয় পরিচিত ব্যক্তি বা বন্ধু বান্ধবের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে উক্ত সংগঠনে যোগদান করে। বিভিন্ন সময়ে জামাতুল আনসারের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়নের ভিডিও দেখানো, ধর্মীয় অপব্যাখ্যা ও বিভিন্ন তাত্তি¡ক জ্ঞান প্রদান করার মাধ্যমে তাদেরকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে পরিবার হতে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে উৎসাহী করে তুলত। হিজরতের প্রথমে তাদেরকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের তত্ত¡াবধানে রেখে দেশের বিভিন্ন এলাকায় শারীরিক কসরত, জঙ্গিবাদ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ, তাত্তি¡ক ও মনস্তাত্তি¡ক জ্ঞান প্রদান করা হত। প্রাথমিক প্রশিক্ষণ শেষে তাদেরকে সমতল হতে পাহাড়ে সামরিক প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয় এবং শুরা সদস্য রাকিব এর মাধ্যমে তারা পার্বত্য অঞ্চলের বাকলাই পাড়া হয়ে কেটিসি পাহাড়ে প্রশিক্ষণ শিবিরে পৌঁছায়। পার্বত্য অঞ্চলে তারা বিভিন্ন ধরণের সশস্ত্র প্রশিক্ষণ, বোমা তৈরি বিষয়ক প্রশিক্ষণ ও প্রতিকূল পরিবেশে টিকে থাকা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে। গ্রেপ্তারকৃতরা আরও জানায়, বিভিন্ন সময় কেএনএফ এর নাথান বম, বাংচুং, রামমোয়, ডিকলিয়ান, পাহল এবং কাকুলীসহ অনেকেই প্রশিক্ষণ ক্যাম্পে আসত। প্রশিক্ষণের জন্য অস্ত্র ও অন্যান্য রসদ তারা অর্থের বিনিময়ে কেএনএফ এর সদস্যদের নিকট হতে সংগ্রহ করত এবং কেএনএফ এর সদস্যরা বিভিন্ন সময়ে উক্ত জঙ্গি সংগঠনের সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ প্রদান করত বলে জানা যায়।
পরবর্তীতে পার্বত্য অঞ্চলে র্যাবের অভিযান শুরু হলে তারা সংগঠনের আমীরের নির্দেশে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পার্বত্য অঞ্চলে আত্মগোপন করে। তারা ছোট ছোট গ্রুপে সাইজামপাড়া, মুন্নুয়াম পাড়া, রোয়াংছড়ি, পাইক্ষং পাড়া, তেলাং পাড়াসহ পার্বত্য অঞ্চলে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
গত চারদিন পূর্বে তারা সমতলে আসার উদ্দেশ্যে পাহাড়ের গহীন থেকে হেঁটে বান্দরবানের টঙ্কাবতী এলাকায় আসে। পরবর্তীতে সিএনজিযোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসার পথে পটিয়া বাইপাস এলাকা থেকে চার জনকে আটক করা হয় এবং অভিযানকালীন সময়ে আরও ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাবের অভিযানে বান্দরবান থেকে সিএনজিযোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চট্টগ্রাম যাওয়ার পথে পটিয়া বাইপাস এলাকা থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ জন সদস্যকে আটক করা হয়।




